SofolChashi SofolChashi

  • বগুরা, বাংলাদেশ

  • +880 1956 734 683

  • Mail Support: superadmin@sofolchashi.com

লিঙ্গভিত্তিক সহিংসতা

লিঙ্গভিত্তিক সহিংসতা


নারী কৃষকরা বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় ৫০% এরও বেশি অবদান রাখেন, যা বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। ফসল সংগ্রহের পর মাড়াই, শুকানো, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো প্রধানত নারীরাই করেন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা ও উৎপাদনে এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নারীরা শুধু মাঠে নয়, ফসলের পূর্বপ্রস্তুতি ও পরবর্তী যত্নেও অগ্রণী ভূমিকা রাখেন। তবুও, এত বড় ভূমিকা রাখার পরও নারীরা প্রায়ই লিঙ্গভিত্তিক সহিংসতা ও বৈষম্যের শিকার হন এবং তাদের শ্রমের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন পান না। সফল চাষী অ্যাপ ও অনলাইন পোর্টালে নারী কৃষকরা এই বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন, যাতে তারা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কৃষিকাজে অংশ নিতে পারেন এবং তাদের অধিকার ও অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়। কৃষিক্ষেত্রে নারীদের সহিংসতা হ্রাসে প্রকল্পের কৃষক, ভলেন্টিয়ার ট্রেনিং সহ সমস্ত কার্যক্রমে বিশেষ ভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সুবিধা গুলো তাদেরকে জানানো হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন 109, জাতীয় হেল্প লাইন 999 ও সফল চাষী প্রকল্পের হট লাইন নম্বর 09638917666 এ কল দিয়ে কিভাবে উপকার পাবে সে বিষয়ে বিস্তারিত জানান হয়েছে।

এছাড়া, অ্যাপ ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের অধিকার, নিরাপত্তা ও নেতৃত্বের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে কৃষিকাজে অংশ নিতে পারে এবং সহিংসতার শিকার হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হয়। সফল চাষী প্ল্যাটফর্ম নারী কৃষকদের তথ্য, সংযোগ ও সহায়তার মাধ্যমে তাদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দাতা সংস্থা

Big Image

সহযোগী সংস্থা

Partner Logo
Partner Logo
Partner Logo